ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দিল্লিতে শেখ হাসিনা-মোদি বৈঠক ৮ এপ্রিল

admin
মার্চ ১৫, ২০১৭ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের আমন্ত্রণে আগামী ৭ এপ্রিল চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ৮ এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার দিল্লি সফরের সময়সূচি যৌথভাবে ঘোষণা করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, “আসন্ন এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের উষ্ণ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের আরও অগ্রগতি হবে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে এবং দুই নেতার মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠবে। ”

এর আগে, ২০১০ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রায় ২ বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছিলেন।

স/শা