দিরাইয়ে ৬ প্রয়াত নিবেদিত নেতাকে স্মরণ করলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ
আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দিরাই উপজেলায় সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিমপুর ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাদিকুর রহমান ছাও মিয়া, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইদুল্লাহ মিয়া ও চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল মিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে স্থানীয় দিরাই থানা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাঠ পর্যায়ের নিবেদিত এই ৬ নেতাকে দলীয়ভাবে অনুষ্ঠিত শোক সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডিশনাল পিপি এডভোকেট সোহেল আহমেদ ছইল মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা আলতাব উদ্দিন মাস্টার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী শিশু আদালতের পিপি এডভোকেট নান্টু রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট রিপা সিনহা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ূন রশীদ লাভলু,উপজেলা যুবলীগের সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, যুবলীগ নেতা কামরুজ্জামান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কপিল উদ্দিন প্রমুখ।
এছাড়াও সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন বলেন,আমরা ত্যাগী বঞ্চিত উপেক্ষিত নেতাদেরকে স্মরণ করছি এজন্য যে,এরা শুধু দলের জন্য আজীবন তাদের রক্ত ঘাম,ত্যাগ শ্রম সাধনা সবকিছুই বিলিয়ে দিয়ে গেছেন। যারা শুধু পাওয়ার জন্যই নয় বরং জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ এবং সমাজকে দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে চলেছেন।
বিশ্বস্থ নেতা কর্মী ও সমর্থক হিসেবে দলের নেতা বিশ্ববরেণ্য পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত এমপির নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্যশীল ছিলেন।
নির্বাচনে নৌকা মার্কার একজন কর্মী হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন। যারা ভোগে নয় বিশ্বাস করতেন ত্যাগ ও কর্মে। আমরা এসব নেতাকর্মীদেরকে স্যালুট জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।
স/এষ্

