ঢাকাশনিবার , ১২ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দিন মজুর রইছ উদ্দিনের গৌরীপুরে গরু ছাগলসহ সব পুড়ে ছাই 

admin
ডিসেম্বর ১২, ২০২০ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

দিন মজুর রইছ উদ্দিনের গৌরীপুরে গরু ছাগলসহ সব পুড়ে ছাই

গৌরীপুর প্রতিনধি : গোহাল ঘরের ধূয়ার কুন্ডলী থেকে লাগা আগুনে গরু-ছাগল, আসবাবপত্রসহ ৩টি ঘর পুড়ে ছাই হলো ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাছিমপুর গ্রামের দিন মজুর রইছ উদ্দিন ও তার ভাতিজা উজ্জলের।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত ১১ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রইছ উদ্দিন তার গোহাল ঘরে ধূয়ার কুন্ডলী দেন মশা তাড়ানোর জন্য। ওই দিনও তিনি গোহাল ঘরে কুন্ডলীদেন । আনুমানিক রাত ২টার সময় আগুনের তীব্রতা টের পেয়ে ঘর থেকে বের হতে হতেই ৩টি ঘরে এক সাথে আগুন জ¦লতে থাকে।

আগুন নিয়ন্ত্রনে আনতে আনতে ১টি গরু ১টি ছাগল, ঘরে রক্ষিত নগদ ৯০ হাজার টাকা ও আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। অর্ধপুড়া অবস্থায় ২টি গরুকে উদ্ধার করতে পারি। রইছ উদ্দিনের সরকারী ভাবে ঘর নির্মানের জন্য সাহায্য প্রার্থনা করছে।

স/এষ্