এন.আই.মিলন,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জামায়াত নেতা আটক। উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামের মৃত আলহাজ আব্দুল লতিফ খানের পুত্র জামায়াতের নেতা মোঃ দেলওয়ার হোসেন ওরফে দেলু মুন্সিকে গত ২ এপ্রিল দিবাগত রাতে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করেছে।
জানা যায়, দেলওয়ার হোসেন আরফে দেলু মুন্সি শতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিনের ছোট ভাই ও ইউনিয়ন জামায়াতের সভাপতি। গত ৫ জানুয়ারীর নির্বাচনে তারই নেতৃত্বে এলাকায় ব্যাপক ভাংচুরের ত্রাস সৃষ্টিকারী হিসাবে তার বেশ কয়েকটি মামলা রয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মেদ জানায়, শিবিরের নেতৃত্বে একটি লিফলেট বিতরনের সুত্র ধরে পুলিশ তার বাড়ীতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দেলু মুন্সির স্ত্রী জানায়, তার বিরুদ্ধে ৭/৮টি মামলা থাকলেও সে প্রতিটিতে জামিনে আছে।
স/জনী

