ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা

admin
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি:
ভিক্ষা নয়, সহযোগীতা চাই, সম্মানের সাথে বাঁচবো তাই” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ভিক্ষুকদের ভিজিডি কর্মসুচীর আওতায় এনে ভিজিডি কার্ড প্রদান করে ভিক্ষুকদের পুর্নবাসনের মাধ্যমে ঐ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে।
সোমবার দুপুরে কুশদহ ইউনিয়ন পরিষদ চত্বরে কুশদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় ইউনিয়নের চেয়াম্যান সায়েম সবুজের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আফরিদা, উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা রোকুনুজ্জামান মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে ঐ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করেন এবং ভিজিডি ভোগীদের হাতে কার্ড ও চাউল বিতরন করেন।
ইউপি চেয়ারম্যান জানান- সরকারী সুযোগ সুবিধা ছাড়াও তার ইউনিয়নের ভিক্ষুকদেরকে পুর্নবাসনের জন্য প্রতি ভিক্ষুককে তার ইউনিয়ন পরিষদের ফান্ড থেকে মাসিক ২শ ৫০ টাকা প্রতি মাস প্রদান করা হবে।

স/শা