ঢাকামঙ্গলবার , ১৭ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর


এপ্রিল ১৭, ২০১৮ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

শান্তি ও নারীর ক্ষমতায়নকে ভিত্তি করে আগামীতে দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে কমনওয়েলথভুক্ত সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ‘নারীর ক্ষমতায়নে শিক্ষা’ বিষয়ে মূল বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য শুরু করেন তিনি।

এর আগে, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ লন্ডনে অবতরণ করে। বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতিনিধি নিল হল্যান্ড।

স/মা