ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দামুড়হুদায় পাখিভ্যানে ওড়না পেচিয়ে শিক্ষিকার মৃত্যু

admin
জানুয়ারি ১৮, ২০১৮ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

দামুড়হুদায় পাখিভ্যানে ওড়না পেঁচিয়ে হাসিনা বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভালাইপুর-গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা বেগম দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত সুজাদ আলীর স্ত্রী। তিনি সদর উপজেলার মাখালডাঙ্গা হাইস্কুলের সহকারী শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাসিনা বেগম স্কুলছুটি শেষে পাখিভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। এসময় ভ্যানের চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাখিভ্যানে ওড়না পেঁচিয়ে হাসিনা বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

স/এন