ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দাউদের বোন শ্রদ্ধা!

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

শান্ত ঘরোয়া মেয়ে কিংবা মিষ্টি প্রেমিকা। এতদিন এই অবতারেই দেখা গেছে তাকে। কিন্তু এবার সবার ঘুম কেড়ে নিতে চলেছেন শ্রদ্ধা কাপুর। এক ঝটকায় নিজের গার্ল নেক্সট ডোর ইমেজ ছেড়ে বেরিয়ে আসতে চলেছেন নায়িকা। মুম্বইয়ের অন্ধকার জগতের অন্যতম সম্রাজ্ঞী হাসিনা পার্কার হিসেবে দেখা যাবে তাকে। ছবির প্রথম পোস্টারেই বাজিমাত করেছেন নায়িকা।

‘হাসিনা আপা’ নামেই মুম্বাইবাসী চেনে হাসিনাকে। সম্পর্কে দাউদ ইব্রাহিমের বোন হয় এই নারী। শোনা যায়, স্বামীর মৃত্যুর পর মুম্বাইয়ে দাউদের রাজত্বের বেশিরভাগ অংশ সামলাত সে। একাধিক হাওয়ালা-চক্রে জড়িত এই নারীর নাম। মধ্যপ্রাচ্যের সঙ্গে দাউদের অন্ধকার জগতের লেনদেনও নাকি হাসিনাই সামলাত। এমনকী, বলিউডের বিদেশে ব্যবসাও তার নির্দেশেই নিয়ন্ত্রিত হতো। মুম্বাইয়ের কেবল অপারেটররাও নাকি তার নির্দেশ অনুযায়ী কাজ করতেন।

বাবা শক্তি কাপুর বেশিরভাগ সময় নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও নিজের স্বল্প সময়ের ক্যারিয়ারে এতদিন সেই পথে এতদিন পা বাড়াননি শ্রদ্ধা। কিন্তু এবার নেগেটিভ শেডেই বলিউডে নিজের মাটি ফিরে পেতে চলেছেন নায়িকা, অভিমত বিশেষজ্ঞদের।

স/শা