দাউদকান্দিতে সুষ্ঠুভাবে জেএসসি-জেডিসি পরীক্ষার ১ম দিন অতিবাহিত
নিজস্ব প্রতিনিধি
সারাদেশের মত দাউদকান্দিতেও আজ ১ নভেম্বর বুধবার জেএসসি-জেডিসি পরীক্ষা-’১৭ ইং অনুষ্ঠিত হয়। উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সুষ্ঠু ও সুন্দরভাবেই জেএসসি-জেডিসি পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়।
পরীক্ষা চলাকালিন দাউদকান্দির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ্বাস, বৃহত্তর দাউদকান্দির নকল প্রতিরোধ ও শিক্ষার মান সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি মো. আলী আশরাফ খান, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জয়, আবব্দুর রহমান ঢালী, কামরুল হক চৌধুরী, মোঃ শাহীন চৌধুরী, মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বলেন,‘ জেএসসি-জেডিসি পরীক্ষা-’১৭ ইং সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে-এটাই আমাদের প্রত্যাশা। তবে কোথাও কোন রকম অনিয়ম কিংবা আইনের প্রতি অশ্রদ্ধা আমরা কোনভাবেই বরদাস্ত করবো না’।
বৃহত্তর দাউদকান্দির নকল প্রতিরোধ ও শিক্ষার মান সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি মো. আলী আশরাফ খান বলেন,‘ পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৫টি কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও তেমন কোন অনিয়ম লক্ষ্য করা যায়নি। আমরা আশা করবো, বাকি পরীক্ষাগুলোয়ও এমনিভাবে সুষ্ঠু-সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে।
স/মা

