ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দাউদকান্দিতে রোহিঙ্গা হত্যা, র্ধষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

admin
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি

আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার দাউদকান্দিতে রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী কর্তৃক গণহত্যা, গণর্ধষণ, নির্মম ও অমানবিক অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড ইদগাহ্ মাঠে বাংলাদেশ হেফাজতে ইসলাম দাউদকান্দি শাখা পথসভা ও মানববন্ধন করে।
উক্ত পথসভা ও মানববন্ধনে হেফাজতে ইসলাম দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহ ও সেক্রটোরী মাওলানা নজির আহম্মদ নেতৃত্ব দেন।
তারা দাউদকান্দি উপজেলা সদর হতে হাজার হাজার মুসল্লীদের নিয়ে বিক্ষোভ ও মিছিলসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড ঈদগাহ্ মাঠে সমবেত হন। এসময় ঈদগাহ্ মাঠে এক প্রতবিাদ সভায় বক্তব্য রাখেন, মুফতি সোলায়মান, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি ও মাওলানা মহসিন উদ্দনি বেলালি।

স/মা