দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি
আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দাউদকান্দিতে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে সকাল ১১টায় ‘সাবধানে চালাবো গাড়ী নিরাপদে ফিরবো বাড়ী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাজার হাজার শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণ্যাঢ র্যালি স্থানীয় যারিফ আলী পার্কে উপস্থিত হয়।
পরে পার্ক প্রাঙ্গণে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও কথাশিল্পী এস.এম মিজানের সঞ্চালনায় ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) জসিম উদ্দিন আহমেদ, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল-আমিন মিয়াজী, নিসচা’র উপদেষ্টা আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহআলম সরকার, দাউদকান্দি সেতুবন্ধনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন, নিসচা’র সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, হাইওয়ে প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুশীল সমাজ, চালক-মালিক ও শিক্ষক/শিক্ষিকা, স্কুল, কলেজের ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সামাজিক, সাংস্কৃতিক নেত্রীবৃন্দ।
স/মা

