ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দাউদকান্দিতে গরীব ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

admin
আগস্ট ৩০, ২০১৭ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি

আজ বুধবার দাউদকান্দিতে গরীব ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাউদকান্দির ঐতিহ্যবাহী গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীরা গৌরীপুর ফ্রেন্ডস্ ক্লাব’র (জি.এফ.সি) ব্যানারে ‘আর্ত-মানবতায় আমরা’ এই শ্লোগানকে বুকে ধারণ করে তাদের নিজস্ব উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম সম্পন্ন করেন।

৩০ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ গৌরীপুর শাখার ম্যানেজার ও এডিপি কে.এম জালাল উদ্দিন, যমুনা ব্যাংক লিঃ গৌরীপুর শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ গৌরীপুর শাখার ম্যানেজার সৈয়দ রাজিব আহ্মেদ, এক্সিম ব্যাংক লিঃ গৌরীপুর শাখার ম্যানেজার ও এডিপি আব্দুল্লাহ আল মাহ্বুব, ন্যাশনাল ব্যাংক লিঃ গৌরীপুর শাখার ম্যানেজার ও এস.ই.ও জাকারিয়া মোঃ শরীফুল ইসলাম, গৌরীপুর এসএ হাই স্কুলের শিক্ষক সেলিম মিয়া তালুকদার, গৌরীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওমর আলী এবং কবি, কলামিস্ট, প্রাবন্ধিক ও সংগঠক মো. আলী আশরাফ খান।

অসময় অন্যান্যের মধ্যে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ আতিক, কুমিল্লা টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, উক্ত সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিম রিপন, সাধারণ সম্পাদক আমিনূর রশিদ শাওন ও সকল সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন গরীবকে (সেমাই, দুধ, চিনি, পোলার চাল, তৈল ও মসলার প্যাকেট) ঈদ সামগ্রী বিতরণ করা হয় এ সংগঠনের পক্ষ হতে। অনুষ্ঠান উপস্থানায় ছিলেন, সংগঠনের সদস্য আব্দুল করীম ও মোঃ শফিউল্লাহ।

স/মা