বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ শিক্ষার মান উন্নয়নের লক্ষে বাঘারপাড়ার দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহশপতিবার দুপুরে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অসিম কুমার দাস।
বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকতা এইস এম রোকনুজ্জামান, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, এসএমসির সদস্য বাহারুল ইসলাম ও সহকারি শিক্ষক লুইচা খাতুন।
এ অনুষ্ঠানে শতাধিক ছাত্র ছাত্রীর মা উপস্থিত ছিলেন। বক্তারা শিশু বা শিক্ষার্থীদের জীবন গঠনে সর্বাপেক্ষা মায়েদের ভূমিকা বেশি বলে উল্লেখ করেন।
মায়েরাই পারে সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সকল মা’দেরকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
স /এন

