ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সিংহাসনে বসে নয়, রাজপথ আসুন : এড.ফজলুর রহমান

চমক নিউজ, ময়মানসিংহ
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিংহাসনে বসে নয়, রাজপথ আসুন : এড.ফজলুর রহমান

 

তৌকির আহমেদ শাহীন ,তারাকান্দা( ময়মনসিংহ) থেকে: জাতীয় নির্বাচন আগে,  সংস্কার  পড়ে করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের  মুল্য স্থিতিশীলতা রাখা ও আইনশৃঙ্খলা উন্নতি সম্ভব না ।  তাই দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।

গতকাল শনিবার ময়মনসিংহ (উঃ)জেলা বিএনপি’র উদ্যোগে তারাকান্দায় বিএনপির বিশাল সমাবেশের  প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের  উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট   ফজলুর রহমান  উপরোক্ত কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর  মূল্য সহনীয় রাখা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি  এবং   দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে গতকাল শনিবার   বিকালে ময়মনসিংহের

তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায়  ময়মনসিংহ (উঃ) জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম  এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাবেশে  প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ,সহঃ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ সহ বিভিন্ন উপজেলার বিএনপি   ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ময়মনসিংহ (উঃ) জেলা  বিএনপি’র একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদাব।