ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দলগাছীতে ডিবি পুলিশের অভিযান: ফেন্সিডিলসহ আটক এক যুবক!

admin
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো, বদলগাছী উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মোঃ শাহাদত হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাগর হোসেন শাহিন (২২)।

নওগাঁ পুলিশ সুপারের দিক নির্দেশনায় এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি চৌকষ দল গত ২০শে সেপ্টেম্বর রাত সাড়ে বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের নিজ বসত বাড়ি থেকে ৩৭ বোতল ফেন্সিডিলসহ ঐ যুবককে আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

স/এষ্