কুষ্টিয়া প্রতিনিধি॥ করোনা পরিস্থিতির কারণে মানুষ যখন ঘরবন্দি জীবন যাপন করছে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন সমাজের অনেক মানুষ। বিশেষ করে তৃণমূল পর্যায়ের অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে নেমে এসেছে আর্থিক কষ্ট।
ঠিক সেই মূহুর্তে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের বরিয়া আব্দুল গফুর মিঞা মেমোরিয়াল মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন কুষ্টিয়া সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও আব্দুল গফুর মিঞা মেমোরিয়াল মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি শেফালী খন্দকার।
সোমবার সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে শেফালী খন্দকারের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থী’র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন আব্দুল গফুর মিঞা মেমোরিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক খন্দকার রাকিব তানিম। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে দরিদ্র শিক্ষার্থী পরিবারগুলোর মাঝে।
প্রধান শিক্ষক খন্দকার রাকিব তানিম বলেন, একটি পরিবারের অন্তত এক সপ্তাহ থেকে ১০ দিনের খাবারের চাহিদা মেটানোর মতো সহায়তা দেয়া হচ্ছে। আমরা প্রত্যেক প্যাকেটে চাল, ডাল, তেল,আলু ও সাবান দিচ্ছি। ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তিপেতে সবাইকে সামাজিক দুরত্ব মেনে জীবন যাপন করার জন্য সচেতন করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মো.ফজলুল হক, মারফত স্যার প্রমুখসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ৫০জন শিক্ষার্থীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স/এষ্

