ঢাকামঙ্গলবার , ২ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দক্ষিনখান থানা এলাকায় যৌন ব্যবসায়ীদের আতঙ্কের নাম এস আই রেজিয়া

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিনখান থানা এলাকায় যৌন ব্যবসায়ীদের আতঙ্কের নাম এস আই রেজিয়া

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা।। বেশ কিছুদিন যাবৎ দক্ষিনখানের আনাচে-কানাচে আলোচনা শীর্ষে রয়েছেন দক্ষিনখান থানার এসআই রেজিয়া পারভীন। যেখানেই রেজিয়াকে দেখা যায় সেখানেই উৎসুক জনতার ভিড় জমে। কারণ কিছু না কিছু ঘটতে চলেছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, গত  ১৬ ও ৩০ এপ্রিল অনেক ডাকসাই পতিতালয়ে হানা দিয়ে খদ্দের সহ পতিতাদের গ্রেফতার করতে সক্ষম হন রেজিয়া। পরবর্তীতে কোন প্রকার সুপারিশ গ্রাহ্য না করে আইন প্রয়োগের মাধ্যমে আদালতে প্রেরণ করেন।

এছাড়াও বিভিন্ন সময় ছোটখাটো অনেক অভিযান তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করে থাকেন। গত ৩০শে এপ্রিল দক্ষিণখানের দেওয়ানবাড়ী মদিনা মসজিদের দক্ষিণ পাশে রহমান মঞ্জিলের ৮ম তলা ভবনের এ ওয়ান ফ্লোর হতে ১২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত ১। মোবারক হোসেন (৫০), ২। মোছাম্মৎ রকেয়া বেগম (৩৫) ৩। মিজানুর রহমান (৫৯), ৪। মোকলেস রহমান (৪০) ৫। সাইদুল ইসলাম (২৮), ৬। মাইদুল ইসলাম (২৭), ৭। লুৎফর রহমান (৩৮), ইমরান হোসেন (৩০), কঙ্কন চন্দ্র শীল (২৫), । মাসুদ হোসেন (২৪) ১১। আলমগীর হোসেন (৪৮) ১২। মোছাম্মদ মেঘলা আক্তার ইয়াসমিন (২৩)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে কাস্টমারদের নাম্বার সম্বলিত একটি নীল রঙের নোটবুক, একটি অ্যান্টিসেপটিক স্যাভলুন, ৫ প্যাকেট কনডম, একটি নকিয়া ৩৩১০ মডেল সেট ও একটি স্যামসাং মোবাইল সেট সহ ৭৮০০ টাকা জব্দ করেন।

আসামিদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এ একটি মামলার দায়ের করা হয়। মামলা নং ৩৩।

গত ১৬ ই এপ্রিল দক্ষিনখানের জামতলা মুন্সিবাড়ি রোড হতেও লিমা নামের ১৫ বছরের দাপটে  দেহ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেন।

দক্ষিনখানের অতি পরিচিত দেহ ব্যবসায়ী গামছা বাবু বলেন, রেজিয়া থাকা অবস্থায় আর দেহ ব্যবসা করা সম্ভব নয় তাই বর্তমানে ব্যবসা ছেড়ে দিয়েছি। রেজিয়া পারভীনের সঙ্গে মুঠোফোন কথা হলে তিনি জানান চোখ বন্ধ করলেই দুনিয়া অন্ধকার।

একজন মুসলিম নারী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন খারাপ কাজ ছেড়ে কোন নারী যদি চাকরির জন্য আমার কাছে আসে আমার সাধ্য মোতাবেক গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করার  চেষ্টা করব।

দক্ষিনখান থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজিয়া পারভীন সম্পর্কে আরো বলেন আসলে তিনি একজন দক্ষ অফিসার।  তার সাহস ও কর্তব্যে নিষ্ঠা অনেকের জন্য অনুকরণীয়।

ডিসি সাহেবের নির্দেশে দক্ষিণখানের সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা বদ্ধপরিকর।

স/এষ্