ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দক্ষিণ কোরীয় নৌযান ‘ছিনতাই’

admin
মে ২৭, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সোমালিয়ার উপকূল থেকে আজ শনিবার দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরা নৌকা ছিনতাই হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নৌযানটি থেকে একটি বার্তায় জানানো হয়, কয়েকটি অজ্ঞাত সোমালি জাহাজ তাকে ঘিরে ফেলে। এরপর মাছ ধরার নৌযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই কর্মকর্তা আরও জানান, সোমালি উপকূলের অদূরে টহলরত দক্ষিণ কোরিয়ার জলদস্যু বিরোধী ইউনিটকে অবিলম্বে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মাছধরার নৌযানটিতে অজ্ঞাত সংখ্যক ক্রু ছিল। এদের মধ্যে দক্ষিণ কোরীয় ও বিদেশি নাগরিক ছিল।

স/এষ্