ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দক্ষিণ কোরিয়ার নিজস্ব পরমাণু বোমা থাকা দরকার

admin
আগস্ট ৩, ২০১৭ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর কিমের এই যুদ্ধ তৎপরতা থেকে রক্ষার জন্য দক্ষিণ কোরিয়ার নিজস্ব পরমাণু বোমা থাকা দরকার বলে মনে করছে সিউল। মার্কিন সংবাদপত্র এবং ওয়েবসাইট ‘দি হিল’ সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় মার্কিন পদক্ষেপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘থাড’ মোতায়েনকেও পর্যাপ্ত মনে করছে না সিউল। দক্ষিণ কোরিয়ার অনেকেই এখন মনে করছেন, প্রতিরক্ষার জন্য সিউলের অস্ত্র ভাণ্ডারেও পরমাণু অস্ত্র থাকা প্রয়োজন।

উল্লেখ্য, গত শুক্রবার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ নিয়ে ২০১৭ সালের মধ্যে ১৪ দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।

স/মা