থ্যাইল্যান্ডের ৩০টি প্রদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বন্যা,নিহত ৬ জন
চমক ডেস্ক: থ্যাইল্যান্ডে বন্যার কারণে হুমকির মুখে রয়েছে প্রায় ৭০ হাজার পরিবার। রয়েল ইরিগেশন ডিপার্টমেন্ট(আরআইডি)এর কার্যালয় বন্যার কারণে অনত্র স্থানান্তরিত হয়েছে।
মঙ্গলবার আরআইডির মহাপরিচালক প্রাপিট চ্যানমা গণমাধ্যমকর্মীদের জানায়, বর্তমান পরিস্থিতি কয়েক দশক আগে সংঘটিত টানা পাঁচবার হওয়া বন্যার মোট ক্ষয়-ক্ষতির সমান।
মৃত ৬ জনের মধ্যে ৫ জন লব বুরির ও ১ জন পিথিচাবুনের বাসিন্দা। বন্যার কারণে উভয় অঞ্চলে একজন করে মোট দুজন নিখোঁজ রয়েছে। ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ৭১ হাজার ৯৬ টি পরিবার। নিজেদের বাসস্থান ত্যাগ করে অন্য উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তারা।
স/এষ্

