নিজস্ব প্রতিনিধি : উত্তরার নাট্য দল গুলো নিয়ে গঠন হল ‘থিয়েটার এসোসিয়েশন’ এর আহ্বায়ক কমিটি গঠন। রাজধানীর উত্তরার বিভিন্ন নাট্য সংগঠন গুলো একত্রিত করে সুস্থ্য ধারার নাট্য আন্দোলনর করার লক্ষ্যে বৃহস্পতিবার থিয়েটার এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। স্বাধীনতার পক্ষে নাট্য চর্চায় সমাজের বিবেক জাগ্রত করতে খুরশীদ আলমকে আহ্বায়ক এবং এম. কবির উদ্দিন রিপনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এসোসিয়েশসেন অন্তর ভুক্ত দল গুলো হল, উত্তরা থিয়েটার, নন্দন শিশু ও যুব নাট্য দল, কাব্য বিলাস নাট্য গোষ্ঠী, মন বিলাস নাট্য দল, নাট্যরন থিয়েটার, চমক নাট্য গোষ্ঠী, কুসুম কলি থিয়েটার, মাইম আর্ট ইউনিট, স্বদেশি থিয়েটার, উত্তরা অপেরা, তুরাগ শিশু থিয়েটার।
অচিরেই নব গঠিত এই এসোসিয়েশনের পক্ষ থেকে নাট্য সংগঠন গুলো নিয়ে বিভিন্ন কার্যক্রম করার সিধান্ত গ্রহণ করা হয়।
স/এষ্

