ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

থিসারা পেরেরাই লঙ্কান দলের অধিনায়ক

admin
নভেম্বর ৩০, ২০১৭ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

রংপুর রাইডার্সের জার্সি গায়ে বিপিএলের পঞ্চম আসর মাতিয়ে গেছেন থিসারা পেরেরা। গত ২৬ নভেম্বর দেশের ফিরেই পেলেন সুখবর।

২৮ বছর বয়সী থিসারাকেই অধিনায়ক করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।  থিসারা এবারই প্রথম ওয়ানডে দলের অধিনায়ক হলেন।

গত মাসে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টেয়েন্টিতেও লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন থিসারা। ভারতের বিপক্ষে আগামী ১০ই ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে  থিসারা শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন।

২০০৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১২৫ ম্যাচে ১৭.৫৭ গড়ে করেছেন ১৪৪১ রান। আর বল হাতে ৩২.৬২ গড়ে উইকেট নিয়েছেন ১৩৩টি।

২০১৭ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কা দলকে থিসারার আগে নেতৃত্ব দেন পৃথক ছয় জন খেলোয়াড়। এরা হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল এবং চামারা কাপুগেদারা।

স/মা