ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেল নিউজিল্যান্ড। টাইগারদের হাতে এখনো এক ম্যাচ থাকলেও বাংলাদেশ তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই সিরিজে রানার্সআপ হয়েছে। সমান সংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন কিউইরা।
অন্যদিকে ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে আয়ারল্যান্ড। অথচ আয়ারল্যান্ড প্রসঙ্গ বাদ দিলে তুলনামূলক কম শক্তির নিউজিল্যান্ডকে টপকে ট্রফি জেতার সম্ভবনা ছিল বাংলাদেশের। সেই প্রত্যাশায় শুরুতেই ধাক্কা
লাগে যখন বৃষ্টির কারণে আয়ারল্যান্ড-বাংলাদেশ ম্যাচ ড্র হয়। এরপর নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটের হারে সেই আশা পুরোই ফিকে হয়ে যায়। আর আজ আইরিশদের হারে নূন্যতম যে সম্ভবনাটা ছিল তাও শেষ হয়ে যায় বাংলাদেশের।
আইরিশদের বিপক্ষে প্রথমে ব্যাট করে টম ল্যাথামের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৪ রান সংগ্রহ করেছে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খুইয়ে বসে আইরিশরা। শূন্য রানেই চলে যায় এক উইকেট। পল স্টার্লিংয়ের আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে এড জয়েস ও পোর্টারফিল্ড ৫১ রানের জুটি গড়েছেন। এরপর শুধুই আসা-যাওয়ার মিছিল। শেষ জুটিতে কোনো রকমে ছাড়াতে পারে তা দেড়শ।
আয়ারল্যান্ডকে ১৫৪ রানে অলআউট করে নিউজিল্যান্ড ম্যাচটি জিতেছে ১৯০ রানে।
ম্যাট হেনরি নিয়েছেন ৩ উইকেট। স্কট কাগেলেইন ও কোরি এন্ডারসন নিয়েছেন দুটি করে উইকেট।
বুধবার ত্রিদেশীয় শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
স/এষ।

