ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তোমরাই আগামী দিনে হবে দেশের আলোকবর্তিকা : সালমা ইসলাম এমপি

admin
জানুয়ারি ১, ২০১৮ ৪:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকা-১ আসনের সাংসদ সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি রোববার সকাল ১১টায় ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন,তোমরা দেশের সম্পদ । তোমরাই আগামী দিনে হবে দেশের আলোকবর্তিকা। ভালো ভাবে লেখা পড়া করে এই দেশকে গড়ে তুলবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করবে। এখন তোমরা মেয়েরা আর পিছিয়ে নেই। আমাদের মেয়েরা ছেলেদের পাশাপাশি ফুটবল খেলায়ও এগিয়ে যাচ্ছে। লেখা পড়া করে তোমরা ও এগিয়ে যাবে। ভবিষ্যতে তোমরাই হবে বেগম রোকেয়া. সুফিয়া কামাল ,মাদার তেরেসা। তোমাদের জন্য আমার শুভ কামনা রইলো। পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল, কৃত শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক দিবসে তিনি এসব কথা বলেন।
উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে এই অবহেলিত অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কাজ সমাপ্ত করেছি। দোহার ও নবাবগঞ্জের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণ হয়েছে আমার প্রচেষ্টায়। ফলে এই এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম হয়েছে। আমি নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভবন নির্মান, মাল্টিমিডিয়া শিক্ষার জন্য কম্পিউটারের ব্যবস্থা করেছি। বিদ্যুৎ চলে গেলে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ায় সমস্যা না হয় তার জন্য নিজ অর্থায়নে জেনারেটরে ব্যবস্থা করে দিয়েছি।
সালমা ইসলাম এমপি আরো বলেন, মনে করি আমি একজন সফল মা। আমার ছেলে ও মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে ব্যবসা ও মানুষের সেবা নিয়োজিত রয়েছে। আপনাদেরও তেমনি মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে যাতে তারাই একদিন ভালো কিছু করতে পারে। তিনি বিজয়ের মাসের শেষ দিনে সকলকে আগামী বছরের শুভেচ্ছা জানান।
সাংসদ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মননা তুলে দেন। এসময় তিনি বিদ্যালয়ে তার নিজস্ব অর্থায়নে
দেয়া জেনারেটর ও সিসি ক্যামেরার উদ্বোধন করেন।

মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল,জেলা জাতীয় পার্টি যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইদুর রহমান প্রমুখ।

ছবি ক্যাপ- রোববার দুপুরে নবাবগঞ্জের পাইলট বালিকা বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবীদের সাথে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

স/এষ্ব