পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ ফারুক আহমেদ জীবন (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলা শালবাহান ইউপি অন্তর্গত যুগি গাছ এলাকার থেকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ফারুক আহমেদ জীবন ওই গ্রামের আমিরুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তি এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে এএসআই মুসলিম উদ্দিনসহ সঙ্গীও ফোর্স বিকেলের দিকে অভিযান চালিয়ে তাকে ৬ পিস ফেনসিডিলসহ আটক করে মডেল থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, আটককৃত ফারুক আহমেদ চিহ্নিত এ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
স/ এষ্

