ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তেঁতুলিয়ায় শীতার্তদের মাঝে ছিন্নমূলের কম্বল উপহার

admin
নভেম্বর ২৪, ২০১৯ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের সর্ব্বশেষ উপজেলা তেঁতুলিয়া হিমালয়ের কাছে হওয়ায় প্রতি বছরেই অন্যান্য অঞ্চলের চেয়ে শীত একটু আগে ভাগেই চলে আসে এবং দেরিতে যায়।

এ অঞ্চলের অসহায়,গরীব,শীতার্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে সুদূর ঢাকার ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

রবিবার(২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বোয়ালমারী এলাকায় শীতের শুরুতেই উপজেলার শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল উপহার দিয়েছে ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সুমন হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সুমন হাসান বলেন, হিমালয়ের কাছে হওয়ায় এ উপজেলায় শীতের প্রকোপটাও একটু বেশি। তাই ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশন এর দাতা সদস্য আনিকা চৌধুরী চেয়েছেন এই অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে তার দেয়া কম্বল গুলো এই উপজেলার দরিদ্র মানুষের মাঝে পৌছে দিতে ভালো লাগছে।

সংগঠনের সভাপতি জানান, ছিন্নমূল কল্যাণ ফাউন্ডেশন প্রতিবারই চেস্টা করে উত্তরাঞ্চলের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র পৌছে দেয়ার। আমরা মনে করি একটু একটু করে চেস্টা করলে এই সমাজের অসহায় মানুষ গুলো আর অসহায় থাকবে না।

স/এষ্