এম.এম.রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আনিছ-উজ্জমান-আনিছ আগামী সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে বলেছেন, নির্বাচনে অংশ নিলে তৃণমূলের জনপ্রিয়তায় জয় লাভ করবো। গতকাল বুধবার বিকালে সদর উপজেলার চরশিলমান্দি-রমজানবেগ এলাকার স্থানীয়দের আয়োজিত গনসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন আরো বলেন,৫৬ বছর যাবত রাজনীতি করি, সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষ ভোট দিয়ে ২বার উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছে আমাকে, আগামীতে সাধারণ মানুষের ভোটেই মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকা মার্কার জয় নিশ্চিত করে মানুষের সেবা করে যাবো।
নুর হোসেন ভূইয়ার আয়োজনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আধারা ইউপি চেয়ারম্যান সামসুল কবির মাষ্টার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালালউদ্দিন রুমি রাজন, চরকেওয়ার ইউপি সদস্য রবিউল আউয়াল প্রমুখ।
উপস্থিত ছিলেন, সাবেক শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল,শহর আ”লীগের প্রচার সম্পাদক শরিফ খালাসি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, চরকেওয়ার যুবলীগের সভাপতি সুলতান কাজী বাবু, সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া সহ আ’লীগ ও অঙ্গ সংগঠনে বিভিন্ন স্থরের নেতাকর্মী ও স্থানীয় কয়েক হাজার জনগন।
স/এষ্

