ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তুরাগে মোটরসাইকেলে গাঁজা বহন, কথিত সাংবাদিকসহ আটক- ২

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২২, ২০২১ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

তুরাগে মোটরসাইকেলে গাঁজা বহন, কথিত সাংবাদিকসহ আটক- ২

 

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ

 

রাজধানীর তুরাগে সাংবাদিক লেখা স্টিকারযুক্ত একটি মোটরসাইকেলে করে গাঁজা বহনকালে ৪ কেজি গাঁজাসহ কথিত সাংবাদিক হাফিজুর রহমান (৪১) ও সোহেল রানা ( ২৮) নামে ২জনকে আটক করেছে তুরাগ থানা পুলিশ ।

শনিবার (২১শে আগস্ট ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, তুরাগ থানার উপ- পরিদর্শক (এস আই) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে, তুরাগের কামারপাড়া এলাকা থেকে ঢাকা মেট্রো- ল-২১- ৯৯৬১ একটি লাল রঙ্গের পালসার মোটরসাইকেলযোগে গাঁজা বহনকালে উপরোক্ত ২জনকে আটক করতে সক্ষম হন ।

এ সময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিশেষ ভাবে প্যাকেট করা অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ । আটককৃত হাফিজুর রহমান নিজেকে একটি অখ্যাত অনলাইন পোর্টালের সাংবাদিক দাবী করেন । আটককৃত হাফিজুর রহমান সিরাজগঞ্জ জেলার, কামারখন্দ থানার, নান্দিনামধু এলাকার আব্দুল হাকিমের ছেলে ।

বর্তমানে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৩ নং রোডের ৩নং বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । আটককৃত সোহেল রানা রাজধানীর দক্ষিনখান থানার, নামাপাড়া এলাকার মোঃ হাফিজ উল্লার ছেলে ।

বর্তমানে সাভার উপ- জেলার, আশুলিয়া থানার খেজুর টেক বেলতলা এলাকার জৈনক সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । আটক কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-১৮, তাং-২১/০৮/২০২১ইং ।

স/বি