ইয়াসীন আরাফাত ,তুরাগ প্রতিনিধি
‘মাদকের ভয়াল ছোবলে আর একটি প্রানও কেড়ে নিতে দিব না’ এই শ্লোগানে গতকাল শনিবার বিকালে তুরাগ থানার অধিন বামনারটেক এলাকায় মাদকের বিরুদ্ধে এক সচেতন সভার আয়োজন করা হয। হরিমারপুর ইউনিয়ান সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিক আহমেদের একান্ত প্রচেষ্ঠায় মাদক বিরোধী এই সভায় এলাকার গন্যমান্য সবাই উপস্থিত ছিলেন।
রফিক আহম্মেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, তুরাগ থানার সেচ্ছাসেবক লীগেরসাধারণ সম্পাদক, শাহীন হোসেন, রমজান আলী, আজিজুর রহমান আজি, নূর মোহাম্মদ, শাহীন হোসেন, রাব্বি খান, জয়নাল আবেদীন,শাহলম, সহ এলাকার যুবক ও ছাত্ররা। উক্ত সভায় তুরাগ থানাকে মাদক মুক্ত করার জন্য সকলকে সচেতন করার উপর জোর দেওয়া হয়। তুরাগ থানার ওসি তদন্ত শফিকুর রহমান, তার বক্তব্যে বলেন, তুরাগকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সব ধরনের সহোযোগিতার করবে। সভায় মাদক মুক্ত সমাজ গঠনে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

উল্লেখ্য তামজিত নামের ১৫ বছরের এক ছাত্র গত বৃহঃস্পতিবার রাতে মাদকের জন্য আত্মহত্যার করে। মূলত এঘটনায় সমাজের সচেতন মহলের টনক নড়ে এবং এমন ঘটনা যাতে সমাজে আবার পূনরায় না ঘটে তার জন্য যুব সমাজকে সচেতন করতেই এই সভার আয়োজন করা হয়।
এক সাথে সবাই ইফতার করার আগে মাদকের ভয়ালগ্রাস সম্পর্কে তরুন সমাজকে বোঝানো হয়।
মো: রফিক তার বক্তব্যে জোরের সাথেই বলেন, সমাজে যাতে মাদকের প্রবেশ না হয় তার জন্য সবাইকে সচেতন হতে হবে। যুবকদের সাথে অভিভাবকদের দৃষ্টি খোলা রাখতে হবে। প্রতিটি পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
স/এস্

