ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তুরাগে পুলিশের হাতে ১০ মামলার পলাতক আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ১৮, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তুরাগে পুলিশের হাতে ১০ মামলার পলাতক আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ

রাজধানীর তুরাগের নলভোগ এলাকা থেকে ১০টি মাদক মামলার পলাতক আসামী মোঃ লিমন হোসেন (৩০)কে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ ।

মঙ্গলবার (১৭ই আগস্ট)দিনগত রাত ৮টার দিকে তুরাগ থানার উপ- পরিদর্শক (এস আই) সজল কান্তি রায় গোপন সংবাদের ভিত্তিতে, মোঃ লিমন হোসেনকে গ্রেপ্তার করে ।

এ সময় তার দেহ তল্লাশি করে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ডিউটি অফিসার এস আই মোজাম্মেল হক জনান, আটককৃত লিমন হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ।

তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা এবং তুরাগ থানায় মাদক আইনে ১০টি মামলা রয়েছে । সে কুমিল্লা জেলার, বাঙ্গরা থানার, সামু গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ।

বর্তমানে তুরাগের নলভোগ বালুর মাঠ সংলগ্ন নোয়াখাইল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নতুন করে ১টি মামলা দায়ের করা হয়েছে, যার নং-১৪, তাং ১৭/০৮/২০২১ইং ।

স/বি