তুরাগের ধউর এলাকার মাদবর বাড়ী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে তুরাগের ধউর এলাকার ঐতিহ্যবাহী মাদবর বংশের মরহুম শামসুদ্দিন ওরফে টেকা মিয়া মাদবর, হাজী আব্দুল কাদির মাদবর, মোঃ ওলি মিয়া মাদবর, হাজী মোঃ ইউসুফ আলী মাদবর, হাজী মোঃ রজ্জব আলী মাদবরের পরিবারের সদস্যরা যৌথ উদ্যোগে এক ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন ।
বৃহস্পতিবার (৪এপ্রিল) ধউর এলাকার কুয়েতি মসজিদ প্রাঙ্গণে এই ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান, তুরাগ থানা আওয়ামীলীগের সহসভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক, হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মোঃ কফিল উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগের সহসভাপতি নুরুল ইসলাম সুরুজ মোল্লা, তুরাগ থানা যুবলীগের আহবায়ক নিত্য চন্দ্র ঘোষ, তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রমজান আলী, আওয়ামীলীগ নেতা হাজী ওমর আলী, মোঃ আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মনির হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন, মোঃ আফাজ উদ্দিন, মোঃ লেহাজ উদ্দিন, আশরাফুল আলম রুবেল, মোঃ কামাল হোসেনসহ মাদবর পরিবারের অন্যান্য সদস্যগণ । ইফতারের আগ মুহূর্তে মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং প্রায় ১২শ রোজাদারদের মাঝে উন্নতমানের ইফতার প্রদান করা হয় ।

