ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তুচ্ছ ঘটনায় বাঘারপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

admin
জুলাই ২১, ২০১৭ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া : তুচ্ছ ঘটনায় বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন। বর্তমানে দু’গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বন্ধ রয়েছে নারিকেলবাড়িয়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান। যে কোন মূহূর্তে বড় ধরনের ঘটনা ঘটার আশংকায় রয়েছে। তবে পুলিশ দাবি করেছে নতুন কোন ঘটনার সম্ভাবনা নেই।
প্রতাক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকালে নারিকেলবাড়িয়া গ্রামের সামছুর রহমানের ছেলে জুলহাসের (২২) সাথে পাশ্ববর্তী ক্ষেত্রপালা গ্রামের জুবায়ের ও মিঠুর সিগারেটের ধোঁয়া বের করা নিয়ে বিতর্ক হয়। ওইদিনের ঘটনা হাতহাতির পর্যায়ে শেষ হলেও রেশ থেকে যায়। নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সরদার আবুল হোসেনের ইন্দোনে গতকাল জুম্মার নামাজ শেষে তার নিজ গ্রাম ক্ষেত্রপালার লোকজন জড়ো হয়ে নারিকেলবাড়িয়া গ্রামবাসির উপর হামলা চালায়। এ সময় নারিকেলবাড়িয়া গ্রামের কয়েক হাজার নারী পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় নারিকেলবরাড়িয়া ফাঁড়ির ইনচার্জ এসএম রায়হান জানান, গতকাল দুপুরে ক্ষেত্রপালায় জড়ো হওয়া কয়েক’শ জনতাকে তিনি নিবৃত করতে ব্যর্থ হন। দু’পক্ষ মুখোমুখি হয়ে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় অতিরিক্ত পুলিশ এসে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে গুরুতর আহত হয় ক্ষেত্রপালা গ্রামের খোকন বিশ্বাসের ছেলে জামিরুল (১৫), একই গ্রামের খোশরেদের ছেলে বিল্লাল (৪৫), নারিকেলবাড়িয়া গ্রামের মৃত লোকমান মোল্লার স্ত্রী আছিরন বেগম (৬৫), বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) ওহিদুজ্জামান, কন্সটেবল শরিফুল ইসলাম, এবাদত হোসেন,্ এএসআই রায়হান ও নিয়ামুল ইসলাম। আহতদের কয়েকজনকে শালিখা, বাঘারপাড়া ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছে বেশ কয়েকজন। বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুরুল আলম জানান, ঘটনাস্থল তেকে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে ৬০ জন পুলিশ মোতায়েন রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর আছি।

স/এষ্