ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

“তুই কলেমা পড়ে ফেল, তোকে এনকাউন্টার দেওয়া হবে”

admin
মার্চ ১৫, ২০২০ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : `তুই কলেমা পড়ে ফেল, তোকে এনকাউন্টার দেওয়া হবে।’ এই হুমকি দিয়ে সাংবা‌দিক‌ আরিফুলকে নির্যাতন করেন কু‌ড়িগ্রা‌মের আর‌ডি‌সি না‌জিম উ‌দ্দি‌ন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝর উঠেছে জেলাজুরে। এছাড়াও ডিসি সুলতানা পারভীনের সাথে এই নাজিমুদ্দিনের অপসারণ এবং শাস্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তুমুল ঝর তুলেছে স্থানীয়সহ সারাদেসবের সচেতন মহল।

খোঁজ নিয়ে জানা যায়, বি‌ভিন্ন কারণে আলোচিত ও সমালোচিত তৎকালীন কক্সবাজার সদর উপজেলার এসিল্যান্ড নাজিম উদ্দীন জানা গে‌ছে, সহকারি কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন যোগদান করার পর অল্প কয়েকদিন কার্যক্রম ভালো করে‌ছি‌লেন। কিন্তু কিছু দিন যেতে না যেতে নানা বিতর্কে জড়িয়ে পড়ে তিনি।

উচ্ছেদ অভিযানের নামে সাধারণ মানুষকে ধরে এনে বড় অংকের উৎকোচ আদায়। অভিযানে নারী পুরুষের গায়ে হাত তোলা, অফিসে সেবা প্রার্থীদের সাথে দুর্ব্যবহার করা, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষসহ নানা শ্রেণী পেশার লোকজনকে মিথ্যা অজুহাতে নাজেহাল করা।

ভূমিদস্যুদের সাথে আঁতাত করে সরকারি খাস খতিয়ানভুক্ত বিভিন্ন পয়েন্টের গুরুত্বপূর্ণ জায়গা বেদখল ।
বহুতল ভবনসহ নানা অবৈধ স্থাপনা গড়ে তোলার সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ।
এসব বিষয়ে সাংবাদিকরা তথ্য চাইতে গেলেই নাজাহাল ও হয়রানি করার অভিযোগ ছিলো তার বিরু‌দ্ধে।

আর এসব অ‌ভি‌যো‌গের প্রেক্ষিতে তাকে শাস্তিমূলক বদলিও করা হয় নাজিমকে। এখন কুড়িগ্রামের সাংবাদিকদের দাবি নাজিমুদ্দিনকেও চাকরি থেকে অব্যাহতি দেয়া হোক এবং গ্রেপ্তার করে শাস্তি দেয়া হোক।

স/এষ্