তিন দিন ধরে বানভাসি মানুষদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন সালথা শান্তির আহ্বান
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: তিন দিন ধরে বিরামহীনভাবে ফেনী ও নোয়াখালীতে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের “সালথা শান্তির আহ্বান” স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার সকাল থেকে শুরু করে সোমবার দিবাগত মধ্যে রাত পর্যন্ত ফেনী ও নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে একাধিক টিম নৌকাযোগে ও কোমর এবং বুক পরিমাণ পানিতে ভিজে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খিচুরী, শুকনো খাবার, ঔষুধ, পানি, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
শান্তির আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক আইনুজ্জামান আকাশ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, কেফায়েত হোসেন ও আসিফ হোসেন সহ সালথা শান্তির আহ্বানের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির জানান, বন্যাদুর্গতদের জন্য আমাদের এসব ত্রান বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
স/ না

