তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবে শুরু হয়েছে নতুন সদস্য সংগ্রহ উৎসব
কলেজ প্রতিনিধিঃ- “তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা” এই স্লোগান কে ধারন করে ২০১৭ সালের ৭ই মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। ইতোমধ্যে তাদের বিজয়ের পাল্লা দিন দিন ভারি হচ্ছে। বিভিন্ন টেলিভিশন বিতর্ক সহ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ করে আসছে তারা। কলেজে দু’টি আন্তঃবিভাগ এবং একটি আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতাসহ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে ক্লাবটি। গত ৩১ অক্টোবর সোমবার থেকে শুরু হলো সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব এর মাসব্যাপী “নতুন সদস্য সংগ্রহ উৎসব-২০২২”।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিতর্ক ক্লাবের মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সালমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থী, বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহবুব হাসান রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি সাজেদুল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক মির্জা রাকিব।
সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে নতুন সদস্য ফর্ম তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ উৎসব এর শুভ উদ্ধোধন ঘোষনা করেন মডারেটর । সাধারণ সম্পাদক মির্জা রাকিব বলেন,পরমতসহিষ্ণু ও যুক্তিবাদী সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে বিতর্ক ক্লাব। আমাদের লক্ষ্য হলো বিতর্ক চর্চার মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী নাগরিক তৈরি করা, যারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দিবে৷
এসময় উপস্থিত ছিলেন বিতর্ক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি(প্রশাসন) সৌম্য পিউরিফিকেশন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জারিন,সাংগঠনিক সম্পাদক মাইমুনা ইসলাম মুনা,বিতর্ক সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক মশিউর রহমান, অনুষ্ঠান সম্পাদক মুত্তাকিন বিশ্বাস, বিভিন্ন পরিচালকবৃন্দ ও প্রাথমিক সদস্যরা। উদ্ধোধনীর পর ২১-২২ সেশনের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট এ কাউন্সিলিং করে ক্লাবের সদস্যরা। এবং বিতর্ক ক্লাবে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তুলে ধরে তাদেরকে বিতর্কের সাথে যুক্ত হওয়ায় জন্য আহ্বান করে।
ফর্ম বিতরণ চলবে আগামী ৩০শে নভেম্বর-২০২২ পর্যন্ত। অনলাইন ও অফলাইন দুইভাবে চলবে রেজিষ্ট্রেশন। কলেজ অডিটোরিয়াম শহীদ বরকত মিলনায়তনের সামনে নিয়মিত বুথ বসবে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে সদস্য হওয়া যাবে।
স/বি

