সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বাসর রাতে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জুবায়ের মিয়া (২৪)। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম হাটি গ্রামের মৃত জমাদার মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,জুবায়ের মিয়া গত রবিবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পরিবারের সম্মতি নিয়ে পলাশ ইউনিয়নে তার আপন খালাত বোন কে বিয়ে করে নিজ বাড়িতে আনেন। রবিার দিন গত বাসর রাতে সবার অগোচরে নিজ বাড়ির সামনে পুকুর পাড়ে গাছে ডালে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে পরিবারে লোকজন জুবায়ের ঝুলিন্ত লাশ দেখে চিৎকার দিলে সবাই জরো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করে। এঘটনায় পর জুবায়ের পরিবার ও এলাকায় শোকে স্বব্ধ সবাই। পরিবারের ৪ভাইয়ের মধ্যে জুবায়ের ছিল সবার ছোট। এলাকাবাসী জানায়,জুবায়ের খুব সহজ সরল ছিল। তার এভাবে আত্মহত্যা করাটা মেনে নিতে পারছিনা আমরা। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনাসমগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় কারো কোন অভিযোগ এখনো পাই নি।
স/এষ্

