তালা ভেঙ্গে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের হলে প্রবেশ করলো শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত থাকলেও তার আগেই শুক্রবার আবাসিক হলে প্রবেশ করেন কিছু শিক্ষার্থী। আজ দুপুরে অমর একুশে হলে ঢুকে পড়েন তারা।
বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে তারা কর্ণপাত করেননি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া চমক নিউজকে বলেন, অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ আমাকে অনুরোধ করলে আমি শিক্ষর্থীদের সঙ্গে কথা বলতে যাই।
তাদেরকে পাঁচ তারিখের আগে হলে না উঠার জন্য অনুরোধ জানাই। কিন্তু তারা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে।
স/এষ্

