চমক প্রতিবেদক :
আন্তর্জাতিক চলচিত্র নির্মাতা “তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র”র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ঢাকার মালিবাগ আবু জাফর গিফারি কলেজ রোডের ৭৩ নং বাসায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট নাট্যকার হাবিবুর রহমান মাসুদ বাবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ও বিশিষ্ট মিডিয়া এন্ড কমিনিকেশনস স্পেশালিষ্ট ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট চলচিত্র অভিনেতা আজিজুল হক আরজু খান, সহ-সভাপতি ও বিশিষ্ট লেখক হারুন অর-রশীদ, সহ-সভাপতি শেলী ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আবু নাসের হুসাইন, অর্থ সম্পাদক সৈয়দা রুনা মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অরণ্য হুমায়ন, দপ্তর সম্পাদক দুলাল হোসেন আকাশ, নির্বাহী সদস্য আফরোজা আক্তার লাকী তালুকদার, জিহাদ হাসান, মোহাম্মাদ শাহ আলম, সুনিতী মাসুদ, অবন্তী মাসুদ প্রমূখ।
এসময় সভাপতি তার বলেন, পুরাতন সদস্যদের মুল্যায়ন করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নতুন সদস্যদের আমি তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়নের লক্ষ্যে সম্মানীয় সদস্য হিসেবে অন্তভুক্তির আহ্বান জানাচ্ছি। তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রর বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমে অংশ নেওয়া আহ্বান জানাচ্ছি। তিনি আরো জানান, শিশু কিশোরদের মেধা বিকাশে একটি সাংস্কৃতিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা আমাদের রয়েছে। থিয়েটার ফিল্ম এ্যান্ড মিডিয়া স্কুলের কার্যক্রম আমরা যত তাড়াতাড়ি পারি শুরু করার আগ্রহ প্রকাশ করছি। তবে বিশাল এই কর্মযোগ্যের জন্য প্রয়োজন অর্থ সরকারী বে-সরকারী এবং ব্যাক্তিগত উদ্যোগে এ অর্থ যোগানের জন্য আমরা চেষ্টা করছি। সবার সহযোগীতা পেলে আমরা এ অর্থ সংগ্রহ করে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রর এই বিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে পারবো। আমরা তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র নতুন ভাবে প্রাণ দেবার প্রত্যাশা ব্যক্ত করছি।
স/ এষ্

