ঢাকাশুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারুণ্যের জয়ধ্বনি ই-লার্নিং ওয়েব পোর্টাল প্রমোশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ৪, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

তারুণ্যের জয়ধ্বনি ই-লার্নিং ওয়েব পোর্টাল প্রমোশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত

এস এম মেহেরাব হোসেন : তারুণ্যের জয়ধ্বনি ই-লার্নিং ওয়েব পোর্টাল প্রমোশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ এবং ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রেে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যারোমা দত্ত এবং ইউএনডিপি এর হেড অফ কমিউনিকেশন আব্দুল কাইয়্যুম তরুণদের জন্য ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা প্রেরণ করেন। অনুষ্ঠানের ৪০ জন কিশোর-কিশোরী এবং যুবরা উপস্থিত ছিলেন।

যাদেরকে তারুণ্যের জয়ধ্বনি ওয়েবসাইটের বিভিন্ন ফিচার সুযোগ-সুবিধা সমূহ বিষয়ে বিস্তারিত জানানো হয়। উল্লেখ্য প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অপরাজেয় বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ ফর চেইঞ্জ এবং ইয়ুথ এনগেজমেন্ট ফর সাস্টেনিবিলিটি (ইয়েস) বাংলাদেশ তারুণ্যের জয়ধ্বনি নামক ওয়েবসাইটটি তৈরি করেছে। এটি একটি অনলাইন ই লার্নিং পোর্টাল হিসেবে যুবদের যোগাযোগের প্ল্যাটফর্ম, নিউজ ফিড কার্যক্রম, ক্যালেন্ডার এবং প্রকল্প কার্যক্রম এর বিস্তারিত তথ্য প্রদান করে।

যেখান থেকে কিশোর-কিশোরী এবং তরুনেরা অনলাইনে বিভিন্ন বিষয়ে বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার লিঙ্গ ভিত্তিক সহিংসতা শিশু সুরক্ষা করতে পারবে। শুধুমাত্র অফ্লাইন নয় বরং অনলাইনেও ওয়েবসাইটের মাধ্যমে কিশোর-কিশোরী এবং তরুণদের জন্য বিভিন্ন ট্রেনিং ফিচার ই লার্নিং সহ বিভিন্ন জ্ঞান অর্জন করার সুযোগ তৈরি হয়েছে।

স/এষ্