ঢাকারবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দা থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৫, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দা থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি– ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেলের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর বিকেলে তারাকান্দা থানাধীন রামপুর ইউনিয়নের চারিয়া বাজারে বিট পুলিশিং মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, আনুমানিক ১০০০ জন লোক উপস্থিত ছিলেন। এসময় বাজারে পাহারাদার নিয়োগ দেওয়া হয় এবং পাহারাদারদের মাঝে টর্চ লাইট ও বাঁশি প্রদান করা হয়। এছাড়া এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। সভায় ওসি আবুল খায়ের সোহেল সকলের সহযোগিতা কামনা করেছেন।

স/বি