ঢাকামঙ্গলবার , ২৪ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে যা হচ্ছে

admin
জুলাই ২৪, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

 অন্তর সরকার, ময়মনসিংহ :

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন। কে হবেন বিজয়ী ! এ নিয়ে চলছে সরগরম আলোচনা। প্রার্থী ও সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। অনেকের ধারণা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর দ্বিমূখী লড়াইয়ের সম্ভাবনা। এ বারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন।

 

প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ফজলুল হক (নৌকা), বিএনপি থেকে ২ বাবের নির্বাচিত মাহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন মনি (ধানের শীষ), জাসদ থেকে তারাকান্দা উপজেলা শাখা জাসদের সভাপতি মোঃ শহীদুল হক (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুদ রানা খান (আনারস)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র মোছাঃ হোসনে আরা আকন্দ (ধানের শীষ) ও আওয়ামী লীগের সালমা আক্তার কাকন (নৌকা)। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তারাকান্দা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম নয়ন চৌধুরী (নৌকা), ২০ দলীয় জোট মনোনিত জমিয়তে উলামায়ে ইসলাম দল থেকে মাওলানা মোঃ খাইরুল ইসলাম মন্ডল (খেজুর গাছ) ও ইসলামী ঐক্যজোটের মোঃ শরীফ হাছান আকন্দ (মিনার)।

 

আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফজলুল হক দলের একজন প্রবীন রাজনীতিবিদ ও বিজ্ঞ আইনজীবি। তিনি সংসদ সদস্য নির্বাচনে বিভিন্ন সময় মনোনয়ন দাবি করে আসছিলেন। এবার উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে মাঠে নেমেছেন। তিনি জানান, দলের নেতাকর্মীরা উৎসব মোখর পরি্েবশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন। বর্তমান সরকারের সময়ে দেশে উন্নয়নের জোয়ার বইছে। আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্র্থী নিলুফার ইয়াছমিন মনি (ধানের শীষ) ফুলপুর ও পরে তারাকান্দা উপজেলা পরিষদে বিপুল ভোটের ব্যবধানে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে প্রার্থী হয়ে মাঠে নেমেছেন। তিনি জানান, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আমার পক্ষে কাজ করছেন। দিন দিনই আমার পক্ষে ভোট বৃদ্ধি পাচ্ছে। আশা করি সুষ্ট নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হব। মোঃ মাসুদ রানা খান (আনারস) নির্বাচনে তিনি শুরু থেকেই প্রচার চালিয়ে ভোটারের ধারে ধারে ভোট প্রার্থনা করছেন। এলাকার ভোটারদের অনেকেই জানান, এখন পর্যন্ত মাঠে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সাথে হাড্ডা হাড্ডি লড়াই অবস্থা বিরাজ করছে।

 

তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ৯৩৬ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ২৬৩ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৬ হাজার ৬৭৩ জন। ৭২ টি ভোট কেন্দ্রে ৬২৩ টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত ২৭ টি কেন্দ্র ঝুকিপুর্ণ চিহ্নিত করা হয়েছে।

 

—আরআর