ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত 

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ৫, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত 

তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকে-

ময়মনসিংহের তারাকান্দায় শনিবার দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শণী মেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের অঙ্গিকার নিরাপদ প্রাণিজ পুষ্টি হবে সবার- প্রতিপাদ্য নিয়ে তারাকান্দা বহুমুখি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এ প্রদর্শণী মেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে মেলায় বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রুনু ঠাকুর ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার। মেলার উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজির আহমেদ।

এ সময় উদ্বোধনী বক্তব্যে তিনি উপজেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন সমস্যাসমূহ তুলে ধরেন। অন্যান্যের মধ্যে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোজাম্মেল হক, গণপূর্ত প্রতিমন্ত্রীর এপিএস হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবি, শামসুল আলম রাজু প্রমুখ।

প্রদর্শণী মেলায় গাভীর ৮টি, ষাঁড়ের স্টল ৫টি, ছাগলের ৭টি, মুরগির ২টি, গারলের ১টি, হাঁসের ২টি স্টল ছাড়াও উন্নত জাতের ঘাস নেপিয়ার ও কবুতরের স্টল স্থান পায়। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ভেটেরেনারী সার্জন ডা. নাহিদ নাওরিন কান্তা। মেলার শেষ পর্বে তিনটি ক্যাটাগরিতে ১০ জন খামারীকে পুরস্কৃত করা হয়।

উপজেলার ১৬৫জন খামারির মাঝে প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক প্রদত্ত সরকারী প্রণোদনার অর্থ বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলার আরো ১৮৫ জন খামারির মাঝে এই প্রণোদনার অর্থ প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

স/বি