তারাকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
তৌকির আহমেদ শাহীন,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এর প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংয়ের তারাকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং তারাকান্দা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রণ ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাওছার আহমেদ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার লিখিত বক্তব্যে বলেন, রূপকল্প ২০২১ অর্জন, ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র প্রতিষ্ঠা বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন।বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার, সরকারি গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক মানুষের মাঝে তুলে ধরা, জনগণকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ০৮ নভেম্বর ২০২২ তারাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হবে।
স/বি

