ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২৯, ২০২১ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

তারাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

তৌকির আহমেদ শাহীন :
সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় “বেশী বেশী মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর ২০২১ জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মতবিনিময় করেন  উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন,  এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, ক্ষেত্র সহকারিসহ অফিস কর্মকর্তা।
মৎস্য কর্মকর্তা জানান,এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কর্মসূচীগুলো হচ্ছে ব্যাপক প্রচার প্রচারণার জন্য গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা, উপজেলা পরিষদ চত্ত্বর পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন।
প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সভা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদেরকে মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি ও মাটি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী কর্মসূচীগুলো উল্লেখযোগ্য।
স/বি