ঢাকাবৃহস্পতিবার , ১ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় কোভিড ঠেকাতে কঠোর লকডাউন  সড়কে নিরাপত্তাবাহিনীর অবস্থান

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ১, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় কোভিড ঠেকাতে কঠোর লকডাউন  সড়কে

নিরাপত্তাবাহিনীর অবস্থান

 

তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকে  :

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত।

তারাকান্দা উপজেলার বিভিন্ন স্থানে কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করে,তারাকান্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিজাবে রহমত  এবং তারাকান্দ উপজেলা সহকারী-কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নত শহীদ পিংকি কোভিড ঠেকাতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৯টি মামলায় ২৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো : আবুল খায়ের ও তারাকান্দা থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। তবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যা খুব কম ছিলো।মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দিতে দেখা গেছে । সব মিলিয়ে তারাকান্দ উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র প্রচেষ্টায় কোভিড ঠেকাতে কঠোর লকডাউন জনগনকে ঘরমূখী রাখতে সফল অভিযান এমনটায় জানান সচেতন মহল।

স/বি