তারাকান্দায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান তালুকদার এর মতবিনিময়
তৌকির আহমেদ শাহীন ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন তারাকান্দা উপজেলার ৪নং গালাগাওঁ ইউনিয়নের নৌকার মাঝি ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান তালুকদার।
রবিবার বিকেলে গালাগাওঁ ইউনিয়ন এর গাবরগাতি ও গালাগাওঁ বাজারে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবানিময় সভায় উপস্থিত সকলের দোয়া ও সমর্থন কামনা করে সার্বিক সহযোহিতা চেয়েছে মোঃ আব্দুর রহমান তালুকদার এবং তিনি তার স্বাগত বক্তব্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে সকলের কাছে সহযোগিতা কামনা করে বলেন।
আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে সর্বস্থরের জনগনের সাথে মতবিনিময় করেই সততা ও নিষ্ঠার সাথে উন্নয়নের কর্মপরিকল্পনা তৈরি করে সামনের দিকে এগিয়ে যাব। এবং এই মতবিনিময়ে গালাগাওঁ ইউনিয়নকে অসাম্প্রদায়িক ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
স/বি

