ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় ১৯৬০কৃষক বিনামূল্যে পেলেন বীজ ধান ও সার

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ১, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় ১৯৬০কৃষক বিনামূল্যে পেলেন বীজ ধান ও সার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের তারাকান্দা এক হাজার নয়শত ষাট কৃষক কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আমনের বীজ ধান ও সার পেয়েছেন।

সোমবার বিকালে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ফজলুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানা এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুরমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক

কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের ২০২৪-২৫ মৌসুমে পূনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। এক হাজার আটশত কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।