তারাকান্দায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,তারাকান্দা উপজেলা গালাগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার ইউনিয়নপরিষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
গালাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন ও আসাদুল হক মন্ডল,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,মোখলেছুর রহমান মুকুল,শামিম তালুকদার,শহিদুল ইসলাম মন্ডল,আশরাফুল আলম ও এড. ইসমাইল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য শামসুল হুদা তালুকদার ও আবুল হাসিম, সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক তালুকদার ও সোরহাব হোসেন আকন্দ,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সহসম্পাদক ও তারাকান্দা উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন ও নজরুল ইসলাম আজাদ,জাহাঙ্গীর আলম সরকার,আরিফুল ইসলাম জুয়েল,তারাকান্দা উপজেলা ওলামা দলের আহবায়ক আতিকুল ইসলাম,ছাত্রদল যুগ্ম আহবায়ক এ এইচ এম জুয়েল ও মোবারক খান,শফি মন্ডল,জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম,ইউনিয়ন ছাত্রদলে সভাপতি আজাহারুল ইসলাম প্রমূখ।

