তারাকান্দায় দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
তারাকান্দা থানার ইনচার্জ আবুল খায়ের এর দিকনির্দেশনা গত বুধবার রাতে তারাকান্দা থানার এসআই হাদিস উদ্দিন,এএসআই রুবেল, আল নোমান ,আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পিঠাসুতা থেকে মুস্তাকিন (২৫) নামে এক মাদকাসক্ত ও মাদক কারবারি কে আটক করে এবং তার হেফাজত থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে।ধৃত মাদক কারবারি ময়মনসিংহ সদর উপজেলার চর আনন্দীপুর গ্রামের সুরুজ আলীর পুত্র।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে।আজ বৃহস্পতিবার পুলিশ মাদক কারবারি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
স/বি

