ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্যাটের আঘাতে চা দোকানি নিহত

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২৪, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্যাটের আঘাতে চা দোকানি নিহত

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বগিরপাড়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মোঃ ফখর উদ্দিন (৫৫) নামে এক চা দোকানি নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন বগিরপাড়া এলাকার মৃত আমছর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফখর উদ্দিন তার নিজস্ব চায়ের দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় তার প্রতিবেশী কয়েকজন যুবক দোকানের পাশে ক্রিকেট খেলছিল। খেলায় অসুবিধা হওয়ায় তিনি তাদেরকে অন্যত্র গিয়ে খেলতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজনা বাড়লে অভিযুক্তরা ক্রিকেট ব্যাট দিয়ে ফখর উদ্দিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন—জাকারিয়া (২৮), খোকন মিয়া (৪৫), রাকিব মিয়া (২২), বাদল মিয়া (২৬), ফাহিম মিয়া (২১) ও তোফাজ্জল (২২)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

স/বি